
নেত্রকোনার আটপাড়ার ধর্ষণের মামলা করায় বাদীকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ছদ্দবেশে থাকা পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি টিম।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ র্যাবের উপ-পরিচালক (অপারেশনস অফিসার) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও গ্রামরে মৃত চান মিয়া ফকিরের ছেলে মোঃ নুরুল হক (৩৮), মোঃ সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫)। একই এলাকার কালাম উদ্দিনের ছেলে মোঃ মাসুদ মিয়া (৩০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হিমন মিয়া (৩০) ও মৃত নুর মিয়ার ছেলে মোঃ রোকন মিয়া (৩০)। মঙ্গলবার ভোর রাতে ঢাকার টঙ্গি গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাবের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
এর আগেও গত ২১ তারিখ একই মামলার আসামি শাহজাহানের দুই ছেলে মোঃ অসীম (২৫), মোঃ রাজু মিয়াকে (২৩) গ্রেফতার করে আটপাড়া থানায় হস্তান্তর করে।
জানা গেছে, আটপাড়ার তেলিগাতি পালগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে ধৃত আসামীরা প্রতিবেশি খোকন মিয়া সহ কয়েক জনকে মিথ্যা মামলায় জড়ায়। যে কারনে পুরুষরা বাড়ি থেকে পালিয়ে থাকার সুযোগে খোকন মিয়ার স্ত্রী সেলিনা আক্তারকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে।
পরে ভিকটিম নিজে বাদী হয়ে গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ প্রতিবেশি মাসুদ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে নারী শিশু আইনে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩ জানুয়ারী রাতে সেলিনা আক্তারের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে বাদীকে উঠানে নিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে।
পরে প্রতিবেশি স্বজনসহ পুলিশের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওইদিন ভোরবেলা ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে ১৫ জনকে আসামী করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক থাকলেও মামলার বিশ্লেষণ করে র্যাবের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিএইচ
- ১‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ২১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৩বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৪কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৬সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৭সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৮ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত





পাঠকের মতামত