জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫ ১১:৩০ এএম

ফেনীর সোনাগাজীতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়।

রবিবার বিকেলে ধানের শীষের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে জিসপ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, এডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জিসপ এর ফেনী জেলা সভাপতি এম সাখাওয়াত হোসেন সাইফুল,  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দোলন।

এসময় সোনাগাজী উপজেলা কেন্দ্রীয় বড় মসজিদ গেইট থেকে লিফলেট বিতরণ শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত বিতরণের পর সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ করা হয়।

জিসপ এর ফেনী জেলার সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বেলাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মজুমদার, মোহাম্মদ ইলিয়াস হোসাইন, নূর কাশেম চান্দন, শাহাব উদ্দিন, একরামুল হক, হাফেজ আবু নাসের, মীর নাসির,মোহাম্মদ মোস্তফা, পাহাদ, সজীব, সম্রাট, সুমন প্রমুখ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...