
তামিম ইসলাম, বোরহানউদ্দিন, (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার নামে প্রতিষ্ঠিত মরহুম সাইদুর মিলন মিয়া স্মৃতি সংসদের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিতে পৌরসভার জনসাধারণের মাঝে গনসংযোগ করেছেন প্রয়াত মেয়র মিলন মিয়ার দুই সন্তান মেহেদী হাসান সাগর ও মোস্তাফিজুর রহমান শাওন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে গনসংযোগ শুরু হয়ে পৌরবাজারের বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিলির মধ্য দিয়ে শেষ হয়।
এসময় তারা পথচারী ও দোকানিদের হাফিজ ইব্রাহিমের সালাম পৌঁছে দিয়ে আগামী সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে আহ্বান জানান।
আসন্ন নির্বাচনে উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মরহুম মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর বলেন-আগামী জাতীয় নির্বাচন হবে অনেক কঠিন।তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ তথা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ের জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। আমার বাবা মরহুম মিলন মিয়া বোরহানউদ্দিন পৌরসভার তিন তিনবারের মেয়র ছিলেন, আপনাদের সুখে ও দুঃখে পাশে ছিলেন। তারই ধারাবাহিকতা আমি মরহুম মিলন মিয়ার বড় ছেলে হিসেবে আমার বাবার মতো আপনাদের পাশে থাকবো। আর আপনাদের কাছে অনুরোধ ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পূর্বের ন্যায় ভোলা ২ আসনের উন্নয়নে সুযোগ করে দিবেন।
এইসময় উপস্থিত ছিলেন-মো.আমজাদ হোসেন, মো. কাশেম, বাহার বাকলাই ও শিপন বাকলাই সহ পৌর বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এনজে
- ১ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ২লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৪ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ৫উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১০প্রাইম ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৮কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত