
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার দুপুরে নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু এই পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের বিপুল জমায়েত ঘটে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রার কারণে শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি বেলা ১১টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও তা দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়। পদযাত্রাটি শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার জেলা স্টেডিয়ামের সামনে থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত হওয়ার কথা থাকলেও। পরে পদযাত্রাটি সংক্ষিপ্ত করে শহরের কেডির মোড় থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত করা হয়।
পদযাত্রাকে ঘিরে ঘিরে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নওগাঁ সদরসহ জেলার ১১টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের ঢাকা বাস স্টান্ড এলাকার জেলা স্টেডিয়াম মাঠের সামনে ফাকা জায়গায় জড়ো হতে থাকে। পরবর্তীতে কেডির মোড় থেকে পদযাত্রা শুরুর সিদ্ধান্ত হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে সেখানে জড়ো হওয়া লোকজন খন্ড খন্ডভাবে এসে কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখানে সমবেত নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকে। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আসা শেষ হলে দুপুর ১২টার দিকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কেডির থেকে শুরু করে মুক্তির মোড় হয়ে শহরের প্রধান সড়ক ধরে বালুডাঙ্গা বাস স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আরম বুলেট, পত্নীতলা উপজেলা বিএনপির নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
- ১‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ২১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৩বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৪কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৬সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৭সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৮ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত