
নারীর ক্ষমতায়নের ধারাকে বেগবান করতে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের প্রতিটি উপজেলায় দশ জন করে নারী উদ্যোক্তা নিয়োগ করার প্রক্রিয়া হাতে নিয়েছে। বাছাইকৃত নারীদের ‘নগদ’-এর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে চান এমন যেকোনো নারী উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা nari.uddokta@nagad.com.bd ।
আবেদন যাচাই বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে। বিষয়টি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘সারাদেশের সব ধরনের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে কাজ করছি আমরা।
নারীর ক্ষমতায়ন আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি। নারীদের জন্য ডিজিটাল ব্যবসায় সমান অংশগ্রহণের সুযোগ রাখা এবং সমাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতেও আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। ফলে নারী-পুরুষ সকলের জন্য ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত হবে।
তাছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হলে নারীদের মধ্যে আর্থিক অন্তর্ভূক্তির সংখ্যা বৃদ্ধি পাবে।’বর্তমানে ‘নগদ’-এর সঙ্গে শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ‘নগদ’-এর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
কোনো কোনো নারী উদ্যোক্তা দিনে এক থেকে দুই লাখ টাকা লেনদেন করছেন এবং তারা নিজেরাও ভালো অঙ্কের অর্থ আয় করছেন। আর্থিক সেবার ব্যবসায় একেবারে তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা বা প্রতিনিধি নিয়োগ করার এটিই হবে অনন্য এক উদ্যোগ।
- ১১২শ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে
- ২লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৩সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৬পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৬ জুলাই
- ৭পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ৮আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা
- ১০মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় আহত ২
- ১নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ২বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৩জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৫চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৬মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৭নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ





পাঠকের মতামত