
চট্টগ্রাম মহানগরীর ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টিই ‘গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
সোমবার নগরীর কোতোয়ালী থানার জামালখান এলাকার ভোটকেন্দ্র ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, চট্টগ্রাম মহানগরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে আমি বলব না। তবে গুরুত্বের পার্থক্য আছে। এর মানে ভোটারে আধিক্য, নানা ধরনের ভোটার, এক ভেন্যুতে একাধিক কেন্দ্র বা কোনো কোনো কেন্দ্র বিশেষ অবস্থানে আছে।
তিনি বলেন, আমরা মহানগরীর ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টিকে গুরুত্বপূর্ণ মনে করেছি। সেগুলোতে আমাদের ফোর্সের ব্যবস্থাপনা এবং উপস্থিতি একটু বেশি থাকবে।
সিএমপি কমিশনার বলেন, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৪ হাজার ৫শ জনের অফিসার ও ফোর্স মাঠে থাকবে। পাশাপাশি আমাদের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি যুক্ত হয়েছে। তারা ইতোমধ্যে রাস্তায় টহল দিচ্ছে। আমাদের সঙ্গে আনসার সদস্যরা থাকবেন, তারা কেন্দ্রভিত্তিক থেকে আমাদের সঙ্গে কাজ করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে এইড টু সিভিল পাওয়ার হিসেবে সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যুক্ত হবেন।
তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আমরা নগরজুড়ে রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছি। আমাদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়ন যুক্ত হয়েছে। বিভিন্ন স্থানে স্থায়ী এবং অস্থায়ীভাবে চেকপোস্ট বসিয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান তো চলমান আছেই। বৈধ অস্ত্রের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পরিপত্র পেয়েছি। সে অনুসারে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ লাইসেন্সধারী অস্ত্র ব্যবহারকারী যারা আছে, তারা বহন এবং প্রদর্শন করতে পারবেন না। যদি করলে অস্ত্র আইনের তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত