প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২ ৩:১৫ পিএম

নড়াইলে একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারি আক্তারুজ্জামান কোবরা বাবুলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহমুদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে কোবরা বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধীক হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ সাতটি মামলান গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কোবরা বাবুল নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের লাল মিয়ার ছেলে। প্রায় এক বছর আগে নড়াইলের আদালতে অস্ত্র মামলায় বাবুলের যাবজ্জীবন কারাদন্ডাদেশ হয়। রায় ঘোষণার সময় থেকে বাবুল পলাতক ছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...