জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:৩৫ এএম

নড়াইল জেলার ভদ্রবিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ ব্যক্তি নাসির উদ্দিন উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৭ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম তাকে ইউনিয়নের দিঘলিয়া বাজার থেকে আটক করে থানায় নিয়ে যায়।

একাধিক প্রত্যক্ষদর্শী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, নাসির উদ্দিন উজ্জ্বল নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...