
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪২ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরু পর থেকে আজই প্রথম ছয় হাজার ৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৭ টির, দর কমেছে ৯৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।
ডিএসইতে ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৮৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার।
অপরদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২১ পয়েন্টে।
সিএসইতে ৩২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত