জাকির হোসাইন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫ ৪:৩৬ পিএম , আপডেট: আগস্ট ১১, ২০২৫ ৬:৫৪ এএম

# প্রথমবারের মতো এবারের নির্বাচনে থাকছে সাধারণ পরিষদের ভোটাধিকার
# পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমিয়ে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে

ট্রেড অর্গানাইজেশন আইন ও নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত হবে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং সর্বশেষ প্রণীত বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুসরণ করে পরিচালিত হবে এবারের এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন।

এবারের নির্বাচনে সাধারণ পরিষদের ভোটাধিকার থাকছে যা আগে ছিল না। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পরে পরিবর্তিত ভিন্ন পরিস্থিতিতে নির্বাচন হবে, যেখানে সাধারণ পরিষদের সদস্যারা সারা দেশ থেকে ভোটাধিকার প্রয়োগ করবে। সেইসাথে এবারের নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী উৎসবের আমেজ বইতে শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিভিন্ন প্যানেল তাঁদের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করবেন। সেইসাথে নির্বাচনী প্রতিশ্রুতিও দেবেন তাঁরা। তফসিল ঘোষণা হলে নির্বাচনী পরিবেশ আরও উৎসবমুখর হয়ে উঠবে বলে মনে করছেন ভোটার ও প্রার্থীরা।

পুরনো পর্ষদ বাতিল ও প্রশাসক নিয়োগ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি তোলেন ফেডারেশনের সদস্যদের একাংশ। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন মাহবুবুল আলম। পরে ১১ সেপ্টেম্বর এফবিসিসিআইয়ের পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন

গত ৩ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. আবদুর রাজ্জাককে প্রধান করে এফবিসিসিআইয়ের তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়। বোর্ডের অপর দুই সদস্য হলেন যুগ্ম সচিব মুর্শেদা জামান ও যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান।

তফসিল ঘোষণা ও সময় বৃদ্ধি

গত ১৮ জুন এফবিসিসিআই নির্বাচন বোর্ড এক বিজ্ঞপ্তিতে ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এদিন ৭ সেপ্টেম্বর নির্বাচনের দিন ঘোষণা দেওয়া হয়।
তবে গত ২ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্বাচনের সময়সীমা আরও ৪৫ দিন বৃদ্ধি করা হয়।

কেন বাড়লো সময়

কিছু ভোটার ও প্রার্থীদের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে। ভোটার ও প্রার্থীদের বেশকিছু কাগজপত্র জমা দিতে হবে। এছাড়াও বেশকিছু যৌথমূলধনী কোম্পানিসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আগের ঘোষিত সময়ের মধ্যে এসব কাগজপত্র জমা দেওয়া সম্ভব নয়। তাই নির্বাচনের সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

কি আছে নতুন বিধিমালায়

নতুন বিধিমালা অনুযায়ী এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমিয়ে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। ফলে এবারের পর্ষদে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও দুজন সহসভাপতি থাকবেন। গত নির্বাচনে পর্ষদে সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতির সঙ্গে ছয়জন সহসভাপতি দায়িত্ব পালন করেছেন।

নির্বাচিত ৪৬ জনের পর্ষদে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও দুজন সহসভাপতির বাইরে ৪২ জন পরিচালক থাকবেন। তাঁদের মধ্যে পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন বা অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপ থেকে ১৫ জন করে ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি ১২ জন হবেন মনোনীত পরিচালক। তাঁদের মধ্যে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ৫ জন করে ১০ জন এবং নারী চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ১ জন করে ২ জন আসবেন পর্ষদে।

এছাড়া নতুন বাণিজ্য সংগঠন আইন অনুসারে, এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ীরা টানা দুই মেয়াদের বেশি প্রতিদ্বন্দিতা করতে পারবেন না।

এবারের নির্বাচন করছেন যারা

এফবিসিসিআইয়ের ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ। তাদের প্যানেল লিডার বা সভাপতি পদে প্রার্থী হবেন জাকির হোসেন নয়ন। তিনি বাংলাদেশ সিএনজি যন্ত্রপাতি আমদানিকারক সমিতির সভাপতি।

বাণিজ্য প্রতিদিনকে তিনি বলেন, এইবার দীর্ঘদিন পরে পরিবর্তিত ভিন্ন পরিস্থিতিতে নির্বাচন হবে, যেখানে সাধারণ পরিষদের সদস্যারা সারা দেশ থেকে ভোটাধিকার প্রয়োগ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে, এবার অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে।

দীর্ঘদিন আন্দোলন করে প্রোয়োজনীয় সংস্কার নিয়ে আসা হয়েছে দাবি করে তিনি বলেন, আমাদের কিছু প্লাস পয়েন্ট রয়েছে। নতুন যে ব্যবস্থায় নির্বাচন হতে যাচ্ছে এই ব্যবস্থাটা আমরা আন্দোলন করে নিয়ে এসেছি। সে হিসেবে জেনারেল বডির কাছে আমাদের গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবেই বেশি।

অন্যদিকে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে অংশগ্রহণ ও প্যানেল গঠনের বিষয়ে জানতে চাইলে শওকত আজিজ রাসেল বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমাদের নির্বাচনী প্যানেল গঠনের কাজ চলছে। প্যানেল চূড়ান্ত হলে আপনারা চমকই মনে করবেন। আমাদের একটু দেরি হচ্ছে কারন, ভোটার তালিকা যতক্ষণ হাতে না পাই ততক্ষণ পর্যন্ত ভোটারদের কাছে অ্যাপ্রোচ করা একটু অস্বস্তিকর। ভূল নাম্বারে ফোন করা বা বিরক্ত করা যাতে না হয় সেজন্য একটু ধীরে সুস্থে এগোচ্ছি।

নির্বাচন ঘিরে আন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনি কিছু জটিলতা আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন ঘিরে যে আন্দমুখর পরিবেশ, বার বার নির্বাচন পিছিয়ে গেলে সেটা ব্যাহত হবে।

এছাড়াও আসন্ন নির্বাচনে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী, এফবিসিসিআিইয়ের সাবেক পরিচালক ড. পারভেজ সাজ্জাদ আকতার, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবল ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আব্দুল হক এবং সাবেক এফবিসিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এফবিসিসিআই, দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতিনিধিত্ব করে। ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স ১৯৬১ এবং কোম্পানি আইন ১৯১৩ অনুযায়ী গঠিত এ সংগঠনটি সরকারকে নীতিনির্ধারণী বিষয়ে পরামর্শ প্রদান করে। এছাড়াও ব্যবসা-বাণিজ্য বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে ব্যবসায়ীক অঙ্গনের এই শীর্ষ সংগঠনটি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...

মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বক্তব্য স্পষ্ট করল বিএসইসি

পুঁজিবাজারে প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ সংশোধন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও ...