উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

পুঁজিবারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেম স্থাপনের অনুমোদন দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২২ ডিসেম্বর কোম্পানির ২০তম এজিএমে শেয়ারহোল্ডাররা এই অনুমোদন দিয়েছে। অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের পর রং, কেমিক্যাল, এবং পানি খরচ কমবে। নতুন মেশিন স্থাপনের মাধ্যমে কোম্পানির ১ কোটি ১০ লাখ টাকা মুনাফা বাড়বে।
কুইন সাউথ টেক্সটাইলের অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের সাথে ১৬ কোটি টাকা ব্যয় হবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত