প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ ৫:১৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে “ডেমোনেশন অব নিউ কারিকুলাম” শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শিক্ষকদের শিক্ষা কার্যক্রম বিস্তরণ বিষয়ক ৭দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর ) দুপুরে “ডেমোনেশন অব নিউ কারিকুলাম স্কিম” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের সমাপ্তি করা হয়।প্রশিক্ষণটি গত ১৭ডিসেম্বরে শুরু হয়ে ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে শেষ হয়।

উক্ত প্রশিক্ষণে ১০টি বিষয়ের উপর উপজেলার ২৫টি মাধ্যমিক স্কুল এবং ১৩টি মাদ্রাসার ৪৪৩জন বিষয় ভিত্তিক শিক্ষক অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান আকন্দ সার্বিক তত্বাবধানে ছিলেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা হাতে কলমে শিখতে পেরেছেন। যা তারা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারবেন।

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...