
নতুন নিরাপত্তা সুতাযুক্ত ও শতভাগ কটন কাগজে ছাপা ১০ টাকার ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নোটটি ছেড়েছে। এতে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নোটটি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
নতুন নোটটিতে বিদ্যমান ১০ টাকার নোটের রং ও ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে।
এছাড়া নোটের রং, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা প্রভৃতি) অপরিবর্তিত থাকবে। নতুন এই নোটের পাশাপাশি প্রচলনে থাকা ১০টাকা মূল্যমানের অন্যান্য নোট বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিদ্যমান ডিজাইনে নতুন ২০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট নতুন স্পেসিফিকেশন অর্থাৎ শতভাগ কটন কাগজ ও ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা (নিরাপত্তা সুতার রং মেজেন্টা থেকে সবুজ রং এ পরিবর্তন এবং সুতায় নোটের মূল্যমান যথাক্রমে ২০ টাকা ও ৫০ টাকা খচিত সংযোজনপূর্বক পর্যায়ক্রমে বাজারে ইস্যু করা হবে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত