
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের চতুর্থ তলার হলরুমে সার্বজনীন গ্রুপের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। উদ্বোধক ছিলেন প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক কান্তি কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তরুণদের দক্ষতা উন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সার্বজনীন কল্যাণ ট্রাস্টের পরিচালক আবু কাওছার, সাংবাদিক আনোয়ার খলিল, জামাল হোসেন পান্নাসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।
টিআর
- ১বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ২কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৪সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৫সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৬ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু





পাঠকের মতামত