
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নবীনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী, জুলাই আন্দোলনে শহীদ মো. কামরুল ইসলামের বাবা মো. নানু মিয়া এবং শহীদ তানজিল মাহমুদ সুজয়ের বাবা মো. শফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে সারা দেশে শহীদ হওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে নবীনগর উপজেলার ছয়জন বাসিন্দা ঢাকার বিভিন্ন স্থানে নিহত হন। তাঁদের স্মরণে প্রতি বছরের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
টিআর
- ১যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৮গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৯প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৯একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে





পাঠকের মতামত