প্রকাশিত: মে ১২, ২০২২ ৬:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর উল্টে রাকিব নামে এক ১৪ বছর বয়সী যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের খড়িয়ালা জাহান ব্রিকফিল্ডের সামনে এঘটনা ঘটে। নিহত রাকিব একই গ্রামের মৃত মুকাদ্দস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টা দিকে ইটভাটায় ট্রাক্টরের ড্রাইভার গাড়ি রেখে টয়লেটে যান। এই সুযোগে রাকিব ট্রাক্টরটি চালাতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে পাশের জমিতে উল্টে যায়। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...