
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ সভায় সভাপতিত্ব করেন।
শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান মানছুরা আক্তার। বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক মো. আরমান আলী, সৈয়দা সুলতানা নূরুন্নাহার, জাহিদুল ইসলাম জিহাদ, নাসরিন আক্তার প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার। শিক্ষার মানোন্নয়নে মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি ব্যবস্থাটি চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও আর্থিক অনুদান তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এম জি
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত





পাঠকের মতামত