
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কথিত মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আশরাফুল ইসলাম (সেলিম) নামের এক ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৮ জুন) সকালে নবীনগর-রাধিকা সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নারুই-ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন মাস্টার ও মো. সজিব।
বক্তারা অভিযোগ করেন, আশরাফুল ইসলাম (সেলিম) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সরবরাহ কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের দাবি, এর ফলে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।
বক্তারা আরও বলেন, সেলিমের বিরুদ্ধে ৫ আগস্টের একটি হত্যা মামলাসহ চারটি হত্যা মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হওয়ার পরও তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে তাঁরা অভিযোগ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে আশরাফুল ইসলাম (সেলিম)-এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত