জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬ ২:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাবের তিন সদস্য। অভিযোগ উঠেছে, কুখ্যাত ডাকাত চোরা শফিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের আহত করে একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

রোববার বিকেলে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে র‌্যাবের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, চোরা শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার করে আসছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...