
নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে লালমনিরহাটে আন্দোলন সমর্থিত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় ছাত্ররা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শনিবার (৩ আগস্ট) বেলা ১২টায় কাকিনা উত্তর কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
অপর দিকে শনিবার দুপুর দুইটায় বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এসে শেষ হয়।
এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে প্রায় দুইঘন্টা বন্ধ রাখে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সরজমিনে দেখা যায়, বেলা ১২টায় উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজের সামনে বৃষ্টিতে ভিজে একত্রিত হন শিক্ষার্থীরা। তারপর মিছিলটি নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কাচারি মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এসময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায়। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে ছিল। এ সময় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছি। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে তাদের হত্যা করেছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। আর দ্রুত কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার আহ্বান করি।
এসকে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত