প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৫:০৬ পিএম , আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৫:০৬ পিএম

একযোগে নাটোরের সাত থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোর সদর থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), সিংড়া থানা পুলিশের ওসি আবুল কালামকে এপিবিএন, লালপুর থানা পুলিশের ওসি নাছিম আহম্মেদকে নৌ-পুলিশে, গুরুদাসপুর থানা পুলিশের ওসি মো. উজ্জ্বল হোসেনকে নৌ-পুলিশে, নলডাঙ্গা থানা পুলিশের ওসি মো. মোনোয়ারুজ্জামানকে হাইওয়ে পুলিশে, বড়াইগ্রাম থানা পুলিশের ওসি মো. শফিউল আজম খানকে সিআইডিতে ও বাগাতিপাড়া থানা পুলিশের ওসি মো. নান্নু খানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এসএম আবু সাদাদকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...