
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়ার পর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “NAVANAPHAR” এবং কোম্পানি কোড হচ্ছে : ১৮৪৯৭।
কোম্পানিটির আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার গত ১৬ অক্টোবর বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পানিটির আইপিওতে ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
এরও আগে বিডিংয়ে (নিলামে) কোম্পানিটির কাট-অফ প্রাইস ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কাট-অফ প্রাইস নির্ধারণে গত ৪ জুলাই বিকাল ৫টা থেকে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত কোম্পানিটির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।
নাভানা ফার্মাসিউটিক্যালসের কাট-অফ প্রাইস থেকে ৩০% ডিসকাউন্টে আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করবে। এছাড়া ফেয়ার ভ্যালু থেকে ২০% উপরে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১৫% শেয়ার ইস্যু করবে। যা ২ বছর লক-ইন থাকবে।
নাভানা ফার্মাসিউটিক্যালস বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। যা ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।
কোম্পানিটির ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৯ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫২ টাকা। ২০২২ সালের ৩০ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে পূণ:মূল্যায়নসহ ৪৩.৫৩ টাকায়। আর পূণ:মূল্যায়ন ছাড়া এই সম্পদের পরিমাণ ১৯.০২ টাকা।
উল্লেখ্য কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।
গত ৮ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬তম সভায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বুক বিল্ডিংয়ের অনুমোদন দেয়া হয়।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত