প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২৪ ১১:৫১ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে উপজেলার ঝাউগরা এলাকায থেকে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী মো. আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. আলী হোসেনের বাড়ির ছাদের সিঁড়ি সংলগ্ন একটি কক্ষ হতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- ২১টি ভিওআইপি সিমবক্স, ২টি ল্যাপটপ, ১টি সিপিও, ২টি আইপিএস, ২টি আইপিএসের ব্যাটারি, ২ ইউপিএস (স্টেবিলাইজার), ২টি রাউটার, ৪টি রাউটার সুইজ, ৩২৬৮ পিস সিমকার্ড, ২০টি বিভিন্ন ধরনের ক্যাবল, ২টি হার্ডডিক্স, ৩টি র‍্যাম, ১টি মোবাইল ও ৫টি মডেম।

র‍্যাব জানায়, আলী হোসেন সরকারি অনুমোদন ছাড়া ভিওআইপি সিমবক্স ও ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে বাংলাদেশ ও বহির্বিশ্বে যোগাযোগের মাধ্যমে অবৈধভাবে টাকা উপার্জন করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...