
ক্রিকেট আর ফুটবল যে হাত ধরাধরি করেই এগিয়ে চলছে তার আরেকটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করলেন এই দম্পত্তি। নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় ফুটবল দলের তারকা মাহবুবুর রহমান সুফিল এবং মোহামেডান নারী দলের ক্রিকেটার জিন্নাত আছিয়া অর্থি।
এরই মধ্যে দু’জনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
একজনের হাতে বল, অন্যজনের হাতে ব্যাট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিয়ের সাজে তোলা সুফিলের হাতে বল এবং অর্থীর হাতে ব্যাটের ছবিই এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ফুটবল-ক্রিকেটের এই জুটিকে।
সোমবার (৭ নভেম্বর) সুফিল ও অর্থির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার আগেই তোলা হয় সেই ছবি। অর্থীর সতীর্থ তথা নারী ক্রিকেটাররা এ সময় নতুন জুটিকে সংবর্ধনা জানান।
সিলেটের সুনামগঞ্জের ছেলে সুফিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেরা তারকাদের একজন। ক’দিন আগেই ঢাকায় নেপালের বিপক্ষে জয়সূচক দারুণ এক গোল করে আলোচনায় এসেছিলেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও প্রথম একাদশে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেন সুফিল। ওই ম্যাচ খেলেই কাতার থেকে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
বগুড়ার মেয়ে অর্থি ক্রিকেট খেলেন রাজশাহী বিভাগের হয়ে। প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডানের হয়ে খেলতে দেখা গেছে তাকে। জাতীয় ইমার্জিং দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন অর্থী। ব্যাটিং করার পাশাপাশি প্রমীলা দলের উইকেটকিপারও তিনি।

বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসিন্দা আলমগীর হোসেনের দুই মেয়ের মধ্যে জিন্নাত আছিয়া ছোট। প্রায় এক যুগ আগে বগুড়ার প্রয়াত ক্রিকেট প্রশিক্ষক মোসলেম উদ্দিনের হাত ধরে ক্রিকেটে অভিষেক জিন্নাত আছিয়ার। এরপর শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ভর্তির সুযোগ পান বিকেএসপিতে। সেখানেই পরিচয় ফুটবলার মাহবুবুর রহমানের সঙ্গে।
বন্ধুত্ব থেকে একসময় দুজনের মধ্যেই প্রেম তৈরি হয়। পরিবারের সম্মতিতেই বাকি জীবনের জন্য একে অপরের সঙ্গী হলেন তারা। বগুড়ার ম্যক্স মোটেলে ঘরোয়া পরিবেশে সুফিল-অর্থির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পক্ষের পরিবারের সদস্যরা ছাড়াও বগুড়ার নারী ক্রিকেটাররা বিয়েতে উপস্থিত ছিলেন। বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমানের অভিভাবকেরা।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত