
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। পরে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন ভিপি, উপজেলা বিআরডিবি নালিতাবাড়ীর চেয়ারম্যান এম এ রায়হান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান তারা, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সভাপতি মান্নান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২,৮২৯ মেট্রিক টন ধান এবং ২,৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করতে সরকারের এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনজে
- ১৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ২স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৪তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৭শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ১০নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৭হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত