প্রকাশিত: জানুয়ারী ১২, ২০২৪ ৩:১৩ পিএম

আওয়ামী লীগের পরাজিতরাই শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের প্রচার সম্পাদকও বলছেন, ভোট ডাকাতি হয়েছে। তারা নিজেরাই নিজেদের ভোটচোর, কারচুপির নির্বাচন বলছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। এটা ডামি নির্বাচনের মতো ডামি সরকার।

শিশু কিশোরদের নিয়ে এসে জালভোট হয়েছে। আসল ভোটাররা যাননি। বিরোধীদলীয় নেতাকর্মীদের আহাজারিতে রুদ্ধশ্বাস অবস্থা। বৈধ নির্বাচন হলে, বৈধ মন্ত্রীসভা হলে এটা কথা বলা যেতো। এটা নিয়ে কোনো কথা নাই। এরকম বহু স্বৈরাচারীর পরিণতি বেশি ভাল হয়নি।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...