ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬ ৯:৫১ পিএম

সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে উদ্ভাবনী এমএসএমই অর্থায়ন ও কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে দুই বছর মেয়াদি একটি গুরুত্বপূর্ণ অংশীদারত্ব কার্যক্রমের উদ্বোধন করেছে। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধাগ্রহণ করতে পারবেন।

সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিটি ব্যাংক পিএলসি পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। পাশাপাশি পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা চর্চা আরও জোরদার হয়।

‘শেপিং দি ফিউচার অব সেফ ওয়াটার’ শিরোনামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক এর এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সিটি ব্যাংক ও কোম্পানিটির গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...