নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ১১:১৪ এএম , আপডেট: নভেম্বর ৯, ২০২৫ ১১:২৯ এএম

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও; তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।

তিনি আরও বলেন, যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে তাদেরকে নজরে রাখা হচ্ছে। এছাড়া আদালতে মামলার চাপ কমাতে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দেয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

শেয়ার

পাঠকের মতামত

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

আজ ঢাকার বাতাস মাঝারিমানের

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ ...