নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫ ৩:৫৫ পিএম

নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ৯০ হাজার থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মেসে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার নির্বাচনের জন্য যে রুপরেখা তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী মাঠ থেকে ফিরে আসবে এটাই আমাদের চাওয়া। আমরা চাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে আসি।’

তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেটা সেনাবাহিনী পালন করবে।’

ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে চাইবে, সেনাবাহিনী সেভাবেই সহযোগিতা করবে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলা, উপজেলা এবং আসনভিত্তিক সেনা ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে সেনাবাহিনী ৮১ শতাংশ হারানো অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া বিমানবন্দর ও রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট শতাধিক ককটেল নিষ্ক্রিয় করেছে বলেও তিনি উল্লেখ করেন।

গত ১৫ মাস ধরে সেনাবাহিনীর মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, ‘৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির দিকে একটু ফিরে তাকান। সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা, নোয়াখালীর বন্যা, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধসহ কত কিছু আমরা সামাল দিয়েছি। আমরা না থাকলে পরিস্থিতির অবনতি কতটা হতো, সেটি কেউ ধারণাও করতে পারবেন না।’

ঢাকায় যেন কোনো অস্ত্রের চালান প্রবেশ করতে না পারে, সেজন্য অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

শেয়ার

পাঠকের মতামত

পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো ...

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য ...

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। ...

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ...

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর অংশীদার দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ...