
র্যাব ও র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটন ডিসি’র প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে মানবাধিকার সমস্যা মোকাবিলায় গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থার কথাও যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানান তিনি।
আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনের বিষয়ে বুধবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা জানান।
চলতি সপ্তাহে ৮ম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে যোগ দিতে ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) (র্যাবের সাম্প্রতিক কার্যক্রমের ব্যাপারে) খুশি। আমরা বলেছি যে, আমরা প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষায় বাংলাদেশের নিজস্ব ব্যবস্থা ও বিচারিক প্রক্রিয়া রয়েছে। আগে আমরা এগুলো জোরালোভাবে বলিনি। এখন আমরা বলছি।
ড. মোমেন বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, কারণ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়েরই গণতন্ত্র সম্পর্কে অভিন্ন মূল্যবোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ভালো-মন্দ উভয় সময়েই আমাদের সঙ্গে থাকে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে গত ১৩ থেকে ১৪ বছরে গণতন্ত্র সুষ্ঠুভাবে চলছে, এমন পরিস্থিতি আগে ছিল না।
মোমেন বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে তিনি র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করবেন।
তিনি বলেন, অংশীদারত্ব সংলাপে অংশ নেওয়ার পর মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড বলেছেন, আমরা এই (মানবাধিকার) বিষয়গুলো প্রতিকারের বিষয়ে গত তিন মাসে অগ্রগতি দেখেছি।
যুক্তরাষ্ট্র গত বছরের ১০ ডিসেম্বর র্যাব এবং র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
- ১ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ২রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৩কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৪আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৫শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৬নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৭বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৮সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৯বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৯দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত