
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর একটি নিভৃত গ্রাম। যেখানে আজও নেই আধুনিক বসতঘর, নেই গাড়ি চলাচলের সুব্যবস্থা। অথচ এই গ্রামেই জন্ম নিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়ক মহিউদ্দিন আহমেদ আলমগীর।
পর্দার নায়ক হিসেবে তিনি যেমন ছিলেন অসাধারণ, তেমনি বাস্তব জীবনেও রেখে গেছেন ত্যাগ, মানবিকতা ও ইমানদারির এক উজ্জ্বল দৃষ্টান্ত। পৈতৃক প্রায় ৯০ শতাংশ জমি বিক্রি করে স্থানীয় বাজারে করেছেন একটি মসজিদ নির্মাণ।
১৯৫০ সালের ৩ এপ্রিল জন্ম নেওয়া আলমগীর ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর প্রযোজক কলিম উদ্দিন আহম্মেদ (দুদু মিয়া)-এর সন্তান।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি অর্জন করেছেন ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এসব অর্জনের বাইরেও নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে তিনি রেখেছেন আরও বড় এক কীর্তি—নিজের পৈতৃক প্রায় ৯০ শতাংশ জমি বিক্রি করে স্থানীয় বাজারে একটি মসজিদ নির্মাণ।
মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের আগুনে পুড়ে যায় আলমগীরদের আট চালা বিশিষ্ট বিশাল বসতঘর। সেই জায়গায় আর কখনো ঘর ওঠেনি।
আজও সেটি শূন্য পড়ে আছে—নীরবে বহন করে যুদ্ধের স্মৃতি। কিন্তু সেই শূন্যতার মাঝেই আলমগীর গড়ে তুলেছেন ইমান ও মানবিকতার এক স্থায়ী স্থাপনা। ২০০২ সালে তিনি নিজস্ব অর্থায়নে গোপালপুর বাজারের মসজিদটি দুইতলা ভবনে উন্নীত করেন। শুধু স্থাপনা নির্মাণেই থেমে থাকেননি—আজীবন গ্রামের মানুষের খোঁজখবর রেখেছেন তিনি। কেউ ফোন করলে সময় নিয়ে কথা বলেছেন, প্রতিবছর ঈদের সময় গ্রামের বাড়ি বাড়ি পাঠিয়েছেন আর্থিক সহায়তা।
এমনকি কিছুদিন আগেও মসজিদের উন্নয়নের জন্য পাঠিয়েছেন ৫০ হাজার টাকা।
গ্রামের অনেক মানুষ হয়তো তাকে কখনো চোখে দেখেনি। কিন্তু তার কাজ, তার দান আর তার দায়বদ্ধতাই বলে দেয়—নায়ক শুধু রূপালি পর্দায় নয়, মানুষের হৃদয়েও জায়গা করে নেন।
এই গল্প শুধু একজন অভিনেতার নয়। এটি এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের গল্প, এক নীরব দানবীরের গল্প, এবং নিজের শিকড়ের প্রতি আজীবন দায়বদ্ধ এক মানুষের অনন্য মানবিক ইতিহাস।
বিএইচ
- ১মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ৩মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৪যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ
- ৫চাটমোহরে বেশি দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
- ৬ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অসুস্থ বৃদ্ধের মৃত্যু
- ৭রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার
- ৮লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- ৯আজ শুরু এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
- ১০কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৬এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৭চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৮নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৯কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ১০চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি





পাঠকের মতামত