
নীলফামরী সদর থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন এএসআই মো. জাহিদুল ইসলাম (নিরস্ত্র)। নভেম্বর (২০২৩) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে।
রোববার জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে ‘মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভা অনুষ্ঠানে এএসআই মো. জাহিদুল ইসলামকে এ পুরস্কার দেওয়া হয়। নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার ও পদক তুলে দেন।
জানা যায়, জাহিদুল ইসলাম নীলফামারী সদর থানায় যোগদানের পর থেকেই বিট পুলিশিং কার্যক্রম, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, এলাকার মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, অবৈধ জমি দখলসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এ সাহসী অফিসার। তারই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হলেন জাহিদুল ইসলাম।
এ বিষয়ে জাহিদুল ইসলামের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, আমি এ সম্মাননা ও পুরষ্কার পেয়ে খুবই আনন্দিত। এ পুরস্কার আমার মা-বাবার কাছে উৎসর্গ করছি।
কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে আমার স্পৃহা আরো বাড়বে। আমি সবসময় চেষ্টা করি আমার উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে এবং আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করি না। অন্যায়কারীকে আমি কখনো ছাড় দেই না। আমাকে পুরষ্কৃত করার জন্য পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সদর থানার অফিসার ইনচার্জসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি
তিনি আরও বলেন, সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরও ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
- ১ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ২কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৩চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ৪দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৫ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৬বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৮বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়
- ৯ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ৮বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৯শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১০তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন





পাঠকের মতামত