ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ ৯:৩৪ এএম , আপডেট: আগস্ট ২৮, ২০২৫ ৯:৩৬ এএম

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় অনুমোদনবিহীন ভেটেরিনারি ওষুধ তৈরীর কারখানায় অভিযান ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে নজিপুর পৌরশহরের নতুনহাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ঔষধ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার উপস্থিতিতে কারখানার মালিক হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশীষ কুমার জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকার বাসিন্দা হামিদুর ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নতুনহাটে ভাড়া বাসায় অনুমোদন ছাড়া অবৈধভাবে মুরগির অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম, জিংক, ভিটামিনসহ বিভিন্ন ভেটেরিনারি ওষুধ উৎপাদন ও বিপণন করছিলেন। পরে সেসব মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...