ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ ৮:৫২ পিএম

রিফাত হোসেন, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় আউস ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার কাঞ্চন নাদৌড়সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় আউস ধান কাটা মাড়ায় ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে চলতি আউস মৌসুমে প্রায় ৬ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে আউস ধান চাষ করা হয়েছে। আউস মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৬ শত ৪০ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে।

উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮,৫৬,৯৮সহ স্থানীয় বিভিন্ন জাতের আউস ধান চাষ করা হয়েছে।

উপজেলার বেঙডোম এলাকার কৃষক অনিল চন্দ্র জানায়, এ বছর প্রায় ৫ বিঘা জমিতে ধান চাষ করেছি। বিঘা প্রতি ১৫ থেকে ১৬ মণ করে ধান হচ্ছে। ধান কাটতে বিঘা প্রতি ৩ থেকে ৪ মণ ধান দিতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় ভাল ফলন হয়েছে।ধানের দাম ভাল থাকলে কৃষকেরা লাভবান হবেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...