
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে ২ জনের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- মো. জুয়েল রানা (৪০) ও রিয়াদ আহমেদ রাজু (৪৫)। নিহত রাজুর ছেলে আরিফ (১৬) এখনো নদীতে নিখোঁজ রয়েছে।
নিহত রিয়াদ আহমেদ রাজু ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে। তার ছেলে আরিফ এখনও নিখোঁজ রয়েছে।
অপর নিহত ব্যক্তি জুয়েল রানার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে, একটি সূত্র বলছে তিনি রেলওয়ের একজন প্রকৌশলী।
৩ জনের ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ পুলিশ। তারা নদীর তলদেশ থেকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করে। এখনও আরেকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে উপজেলার বেশনাল গ্রামে চাচা ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫ জন মিলে ইঞ্জিনচালিত ট্রলার যোগে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। সেখানে বেশ কয়েকজন গোসল করতে নামে। সবাই উঠে আসতে পারলেও নিখোঁজ তিনজন নদীতে ভেসে যান।
নিহত রিয়াদ আহমেদ রাজুর বোন জামাই মিথুন বলেন, আমরা এই এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামি। হঠাৎ তারা নদীর পানিতে বালির গর্তে পড়ে ডুবে যায় এবং পানির স্রোতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দিই।
টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমাদের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঢাকা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। আমরা অভিযান চালিয়ে ইতোমধ্যে দুটি মরদেহ উদ্ধার করেছি।
মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের টিম রয়েছে। উদ্ধার কাজ চলছে।
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত