
পদ্মা ব্যাংক লিমিটেড রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব সায় দেয়নি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, একীভূত হওয়ার পরিবর্তে ব্যাংকটির জন্য বিদেশি বিনিয়োগ এনে মূলধন ঘাটতি পূরণ করাই ভালো হবে। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এই মতামত জানিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত জুলাই মাসে সরকারের কাছে একীভূত হওয়ার বিষয়ে আবেদন করে পদ্মা ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘তারা দুটি প্রস্তাব দিয়েছিল- যার মধ্যে ছিল একীভূত হওয়া ও দেশের বাইরে থেকে বিনিয়োগ আনা। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা তাদের বাইরে থেকে বিনিয়োগ আনার প্রস্তাবে রাজি হয়েছি। এ বিনিয়োগ এলে দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য ভালো হবে। বাইরের বিনিয়োগ এলে আমরা অনুমতি দিয়ে দেবো।’
আগে ব্যাংকটির নাম ছিল ফারমার্স ব্যাংক। নানা অনিয়ম আর ঋণ কেলেঙ্কারির মুখে চেয়ারম্যানের পদ ছাড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর। অনিয়ম ও অব্যবস্থাপনায় ব্যাংকটি বন্ধ হওয়ার উপক্রম হলে ব্যবস্থাপনায় পরিবর্তন ঘটে ২০১৭ সালে। এর পরের বছর ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান হন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
নাজুক অবস্থা থেকে পদ্মা ব্যাংককে উদ্ধার করতে ৭১৫ কোটি টাকার মূলধন জোগায় রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংক। যা মোট মূলধনের ৬৬ শতাংশ। পদ্মা ব্যাংক অর্থের অভাবে কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাওয়ায় গত জুলাই মাসে সরকারের কাছে নতুন আবেদন করে। আবেদনে সরকারি ব্যাংকের আমানতের বিপরীতে শেয়ার ইস্যু করার অনুমতি চায় বা সরকারি কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব দেয় ব্যাংকটি।
- ১প্রান্তিক পর্যায়ে বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
- ২বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
- ৫ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে সমন্বিতভাবে কাজ করতে হবে
- ৭ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮দুর্গম চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের তাগিদ
- ৯২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ১০ইলিশের উৎপাদন ও বিচরণে বড় বাধা দূষণ
- ১ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ২‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৩বাংলা কিউআর প্রচারে অগ্রণী ব্যাংকের রোড-শো
- ৪চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৫অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৬বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
- ৭অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৯ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ১০সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই





পাঠকের মতামত