প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ ১:৪৬ পিএম , আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:১১ পিএম
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: SFHDR; ?cct_value: 0; ?AI_Scene: (11, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (11, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পয়সারহাট সন্ধ্যা নদীর উপরে নির্মীত পয়সারহাট ব্রিজটি দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যানবাহন। এই ব্রিজটির উপর দিয়ে বরিশাল গোপালগঞ্জ মহাসড়ক। ব্রিজের পূর্ব পাশের দুই নম্বর পিলার ও তিন নম্বর পিলারের উপরের জয়েন্টে ফাটল ধরে গর্ত হয়ে আছে কয়েক বছর ধরে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় হাজার হাজার যানবাহনের।

ছোট বাহনগুলো ঝুকি নিয়ে এক পাশ দিয়ে চলাচল করতে পারলেও বড় গাড়ি আসলে জ্যাম লেগে যায় মুহুর্তেই।

ছোট গাড়ি চলাচল করতে পারলেও মালবাহী গাড়ি স্বাভাবিকভাবে যেতে পারে না। ব্রিজের পূর্ব পাশের এই ফাটলের স্থানটি বিপদজনক যায়গা হিসাবে চিহ্নিত হয়েছে। এই ব্রিজ দিয়ে কুয়াকাটা টু যশোরের সরাসরি গাড়ি চলাচল করে। বরিশাল ও গোপালগঞ্জের লোকাল গাড়ি চলাচল করে।

এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে এমন ফাটল হলে একবার মেরামত করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যে আগের মত হয়ে যায়।

স্থানীয় ভ্যান চালক মিলন বেপারি জানান, যখন যাত্রী নিয়ে ভাংগা যায়গা ক্রোসিং করতে হয় তখন ঝুঁকি নিয়ে চলতে হয়, যাত্রী নিয়ে পারাপার হতে অনেক সময় ভ্যানের চাকা বাকা হয়ে যায়।

এ নিয়ে পয়সারহাট বাইক চালক সমিতি অভিযোগ করে জানায়, অনেক সময় বাইক কিছুটা গতিতে থাকলে তখন এখানে এসে বিপদে পড়তে হয়৷ মাঝেমধ্যে বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে।

এলাকাবাসি ও চলাচলকারীদের দাবি, এই ঝুঁকিপূর্ণ যায়গা যথাসম্ভব দ্রুত মেরামত করে দেয়া হোক। মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...