প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ ৯:২৯ পিএম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল্লাহিল আজম। এর আগে তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজমকে তার নামের পাশে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপর এক আদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত ...

ডিএসসিসি প্রশাসক ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা

ঢাকা শহরে ব্যাটারিচালিত ও যন্ত্রচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যাটারি ...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ...

বিদ্যুৎমন্ত্রী গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার মেগাওয়াট

ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বিদ্যুৎ ব্যবহারের ধরন বদলে গেছে। রাত ১২টার পরও ...

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা

ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। দলটির মহাসচিব ...