
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। পরিবেশ স্বাভাবিক হলেই পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
তিনি বলেন ‘করোনাভাইরাসের সংকটের সময়ে অনলাইন ও টেলিভিশনে পাঠদান কার্যক্রম চলছে। এর মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই সময়টাকে কাজে লাগাই। পাবিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।
কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক উল্লেখ করে এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মন্ত্রী সর্বনিম্ন আয়কর সীমা আরও কিছুটা বাড়ানো যায় কিনা সেটি বিবেচনার প্রস্তাব করেন। তিনি করোনা পরিস্থিতির কারণে আসন্ন অর্থবছরের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সসীমা ৫০ লাখের পরিবর্তে এক কোটি টাকার প্রস্তাব করেন।
- ১২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৪চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৫কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৬কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৮দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ১০দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত