
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করার পরও এইচএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী।
রবিবার দুপুর ১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারা অবস্থান নেয়। এসময় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
তবে তাৎক্ষণিক বিষয়টি দেখে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমের উপস্থিতিতে আনসার ও পুলিশের একটি টীম শিক্ষার্থীদের নিবৃত করে সড়কের উপর থেকে সরিয়ে দেয়৷ পরে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী। নির্বাচনী পরীক্ষায় মোট ৬ বিষয়ে অকৃতকার্য হয়ে তারা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের চেষ্টা করে আসছিলেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্তে তারা ফরম পূরণ করতে পারেননি। শেষমেশ আজ দুপুরে সড়ক অবরোধ করে তারা। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত