
প্রমত্ত পদ্মার উত্তাল ঢেউ, গোধূলী বেলায় পশ্চিম আকাশের লাল আভা হার্ডিঞ্জ ব্রিজের রক্তবর্ণ গার্ডার ভেদ করে ছড়িয়ে দেয় মুগ্ধতার আবেশ। লালন শাহ্ সেতুর নিয়ন বাতির আলোয় পাকশি তখন অপরূপ।
হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নৈসর্গিক এই রূপ দেখতে প্রতিদিন অনেকেই ছুটে আসেন এখানে।
১৮৮৯ সালে তৎকালীন অবিভক্ত ভারত সরকার অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করতে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের প্রস্তাব করে। পরবর্তীতে ১৯০৮ সালে মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। ১৯১৫ সালে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। তৎকালীন অবিভক্ত ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বোমার আঘাতে সেতুটি ১২ নম্বর স্প্যান ক্ষতিগ্রস্ত হয়। দেশ স্বাধীনের পরে সেটি মেরামত করা হয়। ২০১৫ সালে শতবর্ষ পূর্ণ করা সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে।
কালের সাক্ষী এই রেলসেতুর পাশে যান চলাচলের জন্য তৈরি করা হয়েছে লালন শাহ্ সেতু। প্রমত্ত পদ্মায় পাশাপাশি দুইটি সেতুসহ রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র আকৃষ্ট করছে মানুষকে। তাই পাকশিতে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি সবার।
- ১পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ২রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৩দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ৫লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১০চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৪বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৫পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৮রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার





পাঠকের মতামত