
সমাবর্তনের কস্টিউম বিতরণে পলিথিন ব্যবহারের বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। আমাদের নজরে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে তা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের ঢাকা কলেজ ভেন্যু পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি কস্টিউম বিতরণের জন্য নির্ধারিত দুই বুথে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বাকি বুথগুলোতে টিস্যু ব্যাগ ব্যবহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে টুপি-গাউন বিতরণ হয়েছে। এসব কস্টিউম পলি ব্যাগে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তথ্যগত কিছু ক্রটি রয়েছে উল্লেখ করে ভিসি আরও বলেন, কনভোকেশন গাউন সবসময় স্বতন্ত্রভাবেই দেওয়া হয়। সেক্ষেত্রে টিস্যু ব্যাগ ব্যবহার করা হয়। তবে এ বছর দু-একটি পয়েন্টে পলিব্যাগ ব্যবহার করা হয়েছে। বিষয়টি কোনভাবেই কাম্য নয়। আজ সকালে এসেই আমি সব নমুনা সংগ্রহ করেছি। অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নিয়ে পলিব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে।
ঢাবি উপাচার্য আরও বলেন, সবগুলো বুথে পলি ব্যাগ ব্যবহার করা হয়েছে- এমন কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। সবগুলো বুথে নয় বরং এক বা দুটি বুথে এমনটা হতে পারে। তবে বিষয়টি আমলে নিয়ে সাথে সাথেই আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
উপাচার্যের সঙ্গে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, উপাধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন, ঢাকা কলেজ ভেন্যুর আহ্বায়ক ড. মো. মোহসেন উদ্দিন ফিরোজ, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, বিসিএস শিক্ষা সমিতির ঢাকা কলেজ ইউনিটের সম্পাদক ড. মো. দিললুর রহমান, সহকারী অধ্যাপক ওবায়দুল করিম, মো. আলতাফ হোসেন, নাসির উদ্দীনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিপি/আজাদ
- ১মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ২ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৩আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৪সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৭নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ১০মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত