
ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের এক নেতা খুন হওয়ার জেরে বগটুই গ্রামে ৮ জনকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে। তার আগে তাদের পেটানো হয়েছিল নৃশংসভাবে। ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
নিহতদের স্বজনেরা পুড়িয়ে মারার অভিযোগ করেছিল। ফরেনসিক রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, আটজনকে প্রথমে মারাত্মকভাবে মারধর করা হয়। তারপর জীবন্ত পুড়িয়ে মারা হয়। নিহতদের মধ্যে দুইজন শিশু ও ছয়জন নারী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২১ মার্চ রামপুরহাট পৌরসভার বগটুই গ্রামে রাজনৈতিক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ওইদিন সন্ধ্যায় বগটুই গ্রামে রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ (৩৮) খুন হওয়ার কিছুক্ষণ পরই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া সেসব বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী।
এ ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার (২৪ মার্চ) বগটুই গিয়েছেন তৃণমূলপ্রধান। এদিন মুখ্যমন্ত্রীর সফরের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে রামপুরহাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেখান থেকে ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- ১সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ২এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৩কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৬বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৭ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৯কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ১০সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত