
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের ট্যালক ভিত্তিক পণ্য ব্যবহারে ডিম্বাশয়ে ক্যান্সারের সৃষ্টি হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এগুলো ঝুলছে। নানা উপায়ে সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টটি।
এবার মামলাগুলো সুরাহা করতে ৬.৫ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা করছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা। আগামী ২৫ বছরে এই অর্থ পরিশোধ করা হবে। এখনও মামলাকারীদের সাড়া পাওয়া অপেক্ষায় রয়েছে কোম্পানিটি।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় কয়েক দশক ধরে মামলাগুলো চলে আসছে। তাতে জনসন অ্যান্ড জনসনের বহু আর্থিক ক্ষতিসাধন হয়েছে। জনগণের সঙ্গে সম্পর্কও খারাপ হয়েছে। কোম্পানিটির দাবি, এখন ট্যালকম বেবি পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধ রেখেছে তারা। এছাড়া তাদের অন্যান্য ট্যালক পণ্য ভোক্তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
জনসন অ্যান্ড জনসন এবং এর অঙ্গ সংস্থাগুলোর বিপক্ষে করা ৯৯ শতাংশ মামলায় দাবি করা হয়েছে, তাদের ট্যালক পণ্য ব্যবহারে ডিম্বাশয়ে ক্যান্সারের উদ্রেক ঘটে।
এর আগে দুইবার মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করেছে জনসন অ্যান্ড জনসন। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা। আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন জায়ান্ট। এবার কোম্পানিটি মনে করছে, এই দফায় ৭০ শতাংশ মামলাকারীর সমর্থন পাওয়া যাবে।
জনসন অ্যান্ড জনসনের মামলা-মোকাদ্দমা সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, অভিযোগকারীদের বৃহৎ স্বার্থেই এই পরিকল্পনা করা হয়েছে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ নিয়ে শিগগিরই দেউলিয়া আদালত থেকে একটি অনুকূল এবং ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
তিনি দাবি করেন, দীর্ঘমেয়াদি বিচারিক কার্যক্রমে না গিয়ে মামলাগুলো নিষ্পত্তি করার পথে হাঁটাই শ্রেয় হবে দাবিদারদের জন্য।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত