
পাকিস্তানে শিক্ষকদের জন্য নতুন ‘ড্রেস কোড’ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন থেকে সেখানকার সরকারি স্কুল-কলেজগুলোতে নারী শিক্ষকদের আঁটসাঁট পোশাক পরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা জারি হয়েছে পুরুষ শিক্ষকদের জিন্স ও টি-শার্ট পরার ওপরও।
সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষা অধিদপ্তর (এফডিই) দেশটির চার শতাধিক স্কুল-কলেজে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রিন্সিপালরা যেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত চুল কাটা, দাঁড়ি ছাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহারসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়গুলো নিশ্চিত করেন।
এফডিইর নির্দেশনায় পাকিস্তানের নারী শিক্ষকদের সালোয়ার কামিজ, ট্রাউজার, শার্টের মতো শালীন পোশাকের সঙ্গে ওড়না বা শাল পরতে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি, জমকালো পার্টি ড্রেস পরতে নিষেধ করা হয়েছে। ক্লাসরুমের মতো অফিসিয়াল মিটিংয়েও এই ড্রেস কোড অনুসরণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, নারী শিক্ষকরা পরিষ্কার স্কার্ফ বা হিজাব পরে পর্দা করতে পারবেন। তবে জিন্স ও আঁটসাঁট পোশাক কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
শিক্ষকরা কেবল পাম্প সু বা লোফারের মতো সাধারণ জুতা পরে স্কুল-কলেজে আসতে পারবেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে পাঠদানের সুবিধার্থে স্নিকার ও স্যান্ডেল পরা যাবে। তবে কোনোভাবেই স্লিপার পরে আসা যাবে না।
পুরুষ শিক্ষকদের জন্য বলা হয়েছে, তারা শার্ট ও ট্রাউজার পরে ক্লাসে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের ফুলহাতা শার্টের সঙ্গে টাই পরতে উৎসাহিত করা হয়েছে। গরমের সময় পুরুষ শিক্ষকরা হাফহাতা শার্ট পরতে পারলেও টি-শার্ট পরে আসা পুরোপুরি নিষিদ্ধ।
চিঠিতে আরও বলা হয়েছে, গবেষণাগারে সব শিক্ষক ও কর্মচারীদের টিচিং গাউন পরতে হবে। এছাড়া স্কুল-কলেজে দারোয়ান ও অন্যান্য সহযোগী কর্মচারীদের ইউনিফর্ম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
- ১‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ২১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৩বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৪কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৬সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৭সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৮ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত