
পরিযায়ী পাখি শিকারের দায়ে মাগুরা জেলার শ্রীপুরে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে শ্রীপুরের সহকারী কমিশনার( ভূমি) শ্যামানন্দ কুন্ডুর কার্যালয় থেকে জরিমানার ১ হাজার ১শত ১টাকা পরিশোধ করেছেন উপজেলার দাইরপোল গ্রামের পাখি শিকারী আকিদুল ইসলাম খাঁন।
গতকাল সোমবার(২১ জুন) বিকালে সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দকুন্ডু তার নিজ কার্যালয়ে পরিযায়ী পাখি শিকারী আকিদুল ইসলামকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৮/১ ধারা অনুযায়ী ১ হাজার ১শত ১টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরাস ভূমি’র অফিস সহকারী (পেশকার) মোঃ মোঃ সাইদুল ইসলামসহ অন্যরা।
জানা যায় গত ১৮ জানুয়ারি মাগুরা শ্রীপুরের দাইরপোল গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র মোঃ আকিদুল ইসলাম খাঁন এলাকার ঐতিহ্যবাহী বড়বিলা মাঠের পাটক্ষেত থেকে ১টা পরিযায়ী (শামুকভাঙ্গা) পাখি শিকার করে আহত অবস্থায় বিকালে স্থানীয় খামারপাড়া বাজারে এনে তা বিক্রি করে।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুকে খামারপাড়া বাজার ও পাখি শিকারী আকিদুলের গ্রামের বাড়ী দাইরপোলে পরিযায়ী পাখি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। কোথাও পাখি ও আকিদুল ইসলাম খাঁনকে না পেয়ে তাকে শ্রীপুরে ভূমি অফিসে দেখা করার জন্য তার বাড়ীতে বলে আসেন। পরের দিন আকিদুল ইসলাম খাঁন ভূমি অফিসে গেলে তার নিকট থেকে লিখিত অঙ্গীকার নামা নেওয়া হয়, এবং ১ হাজার ১শত ১টাকা জরিমানা করা হয়।
আকিদুল ইসলাম খাঁন সোমবার সকালে স্বশরীরে ভূমি অফিসে যেয়ে উক্ত জরিমানার টাকা প্রদান করেন। আকিদুল ইসলাম খাঁন সোমবার সকালে স্বশরীরে ভূমি অফিসে যেয়ে উক্ত জরিমানার টাকা প্রদান করেন।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত