
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া (৩৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজে দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল।
এর আগে সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর (২ নম্বর ওয়ার্ড) বুলু মাস্টারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বিষাদু মিয়া ওই ইউনিয়নের আউলিয়ারহাট (৬ নম্বর ওয়ার্ড) কাকাতু মুন্সিরবাড়ি এলাকার বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানান, ধরলা নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে ভূগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো সকালে উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীতে শতাধিক অবৈধ বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছিল চক্রটি।
এ সময় অসাবধনতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়রা পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে নিখোঁজ বিষাদু মিয়ার মরদেহ উদ্ধার করেন।
এবিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, স্থানীয়দের অনেক খোঁজাখুঁজি পরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
উল্লেখ্য যে, গতবছরের (২৫ জুলাই) পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে নেমে নাহিদ আহমেদ রাফসান সরকার (১৫) ও মিসকাত হোসেন (১২) নামের দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়।
এসকে
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ২বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৩টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৪বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৫ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৬স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত