
ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের খাদ্যনিরাপত্তা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরগুনা জেলার পাথরঘাটায় কোডেক-এর উদ্যোগে শীতকালীন সবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোডেক আরএইচএল প্রকল্পের প্রকল্প অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা এবং চরম জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তাঁদের উন্নত ও টেকসই বিকল্প জীবিকার উপায় প্রদানের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক)-এর বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ২১০ জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে বেগুন, টমেটো, ওলকপি, বাধা কপিসহ মোট ১৩৫টি সবজি চারা এবং ১০০ গ্রাম করে পালং শাক ও কলমি শাকের বীজ ও বাগানের বেষ্টনীর জন্য ৫০ গজ নেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিপন চন্দ্র ঘোষ উপজেলা কৃষি কর্মকর্তা,পাথরঘাটা; কোডেক আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর ছিদ্দিক , শেখ নুর মোহাম্মদ এডমিন এন্ড একাউন্টস অফিসার ও সম্মানিত সাংবাদিকবৃন্দ।
কর্মসূচির দায়িত্বশীলরা জানান, উপকূলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিজ বাড়িতে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে উৎসাহিত করা, স্বনির্ভরতা বাড়ানো এবং আয়বর্ধনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, কৃষি উপকরণের পাশাপাশি নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের টেকসই জীবিকা গড়ে তুলতে প্রকল্পটি কাজ করে যাচ্ছে ।
বিএইচ
- ১চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ২পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৩ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৪আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৬টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৭বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ১০পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০লতিফ সিদ্দিকী গ্রেপ্তার





পাঠকের মতামত