প্রকাশিত: জুন ২৮, ২০২৫ ৭:৩৮ পিএম , আপডেট: জুন ২৮, ২০২৫ ৭:৩৯ পিএম

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২জন নারী মারা গেছেন। এদের মধ্যে উপজেলা পরিষদের চীফ এসিস্ট্যান্ট (সিএ)সিরাজুম মুনিরা (৩৩) এবং অন্যজন সাধনা রানী(২৫) নামের একজন গৃহবধূ।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভান্ডারিয়া এলাকায় মারা যান উপজেলা পরিষদের চীফ এসিস্ট্যান্ট (সিএ)সিরাজুম মুনিরা (৩৩)। এর আগে ২৫ জুন ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা ম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গৃহবধূ সাধনা রানী (২৫)।

সিরাজুম মুনিরা পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভাণ্ডারিয়া নামক স্থানে মারা যান। সেজন্য মনিরের ১০ বছরের একটি ছেলে এবং ৬বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

অপরদিকে সাধনা রানী পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকার ৮ নং ওয়ার্ডের রতন চন্দ্র দাসের স্ত্রী। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরগুনা জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হল ২৭৭৯ জন। এরমধ্যে ২৪ মৃত্যু হয়েছে। আর পাথরঘাটায় এপর্যন্ত ২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে বরগুনা হাসপাতালে ৬২ জন ডেঙ্গুর রোগী ভর্তি হয়েছে। অন্যান্য হাসপাতালে আরও ৭জন ভর্তি রয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। তবে অবস্থা মারাত্মক। উপজেলা পরিষদের সিনিয়রী সিস্টেম সিরাজুম মনিরের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...