প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫ ৪:০২ পিএম

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী রুপধন এলাকায় নৌবাহিনীর অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ শুক্কুর হোসেন নামক চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক হোসেন (ই), বিএন (পি নম্বর ২৯৪৪) এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি সশস্ত্র সেকশন সিভিল লেগুনাযোগে এলাকায় টহল দিচ্ছিলেন।

টহল চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ও আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নৌবাহিনীর সূত্র জানায়, আটককৃত ব্যক্তি ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

আটক মোঃ শুক্কুর হোসেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাটাখালী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

আটকের পর তাকে পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলাকায় মাদক ও অপরাধ দমন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে। দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক ...

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...